০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রাজনৈতিক ইস্যু আদালতে নেওয়া সমীচীন নয়: জামায়াত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেন।

মঙ্গলবার (৩ মার্চ) রুল জারি করেন আদালত। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দায় এড়িয়ে আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা ইতিবাচক ফল বয়ে আনেনি, বরং জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে—রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পছন্দসই ফল পাওয়ার উদ্দেশে আদালতকে ব্যবহার করার পুরনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থি হবে।’ দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অনতিবিলম্বে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজনৈতিক ইস্যু আদালতে নেওয়া সমীচীন নয়: জামায়াত

Update Time : ০৭:১৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬