০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের শিকার অভিযুক্ত এশার উদ্দিন গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশের করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।

বুধবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. এশার উদ্দিন প্রামাণিককে (৪০) গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

অভিযুক্ত মো. এশার উদ্দিন প্রামাণিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে ও শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ এদিন ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের করতোয়া নদী থেকে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার পথে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি মো. এশার উদ্দিন প্রামাণিক জোরপূর্বক নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে। এছাড়া তার মোবাইল ফোনে এই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়ি ফিরে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের পরামর্শক্রমে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ভোর সাড়ে ৬টার দিকে নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি মো. এশার উদ্দিন প্রামাণিককে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার উদ্দিন ধর্ষণের দায় স্বীকার করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাহজাদপুরে গৃহবধূ ধর্ষণের শিকার অভিযুক্ত এশার উদ্দিন গ্রেফতার

Update Time : ০৭:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬