০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় টাউন ক্লা‌বের ভাঙা ভবন থে‌কে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সাতমাথায় টাউন ক্লা‌বের ভাঙা ভব‌নের ভেতর থে‌কে হাসান নামে (২৫) এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতমাথা আওয়ামী লীগ অফিস সংলগ্ন টাউন হলের ভাঙা ভবনের ভেতর থেকে মরদেহটিন উদ্ধার করা হয়।

নিহত হাসান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং বগুড়া শহরের সাতমাথা এলাকায় মজনু নামে এক লটপটি ব্যবসায়ীর দোকানে কাজ করতেন।

সাতমাথা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, হাসান বগুড়ার ছেলে না। মজনুর দোকানে কাজ করে। রমজানের কারণে মজনু এখন খিচুড়ি বিক্রি করছেন। কাজের ফাঁকে বিকেলে হাসান খিচুড়ি খায়। এরপর কী হয়েছে কেউ বলতে পারে না। টাউন হলের ভাঙা ঘরে গিয়ে প্রথমে প্রস্রাব করে। পরে বমি করতে করতে মারা যায়। আমরা এই পাশে দোকান করি, খবর পেয়ে গিয়ে দেখি তার মরদেহ পড়ে আছে। মনে হয় স্ট্রোক করেছিল।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বগুড়া জেলা পু‌লি‌শের মুখপাত্র অতিরিক্ত পু‌লিশ সুপার আতোয়ার রহমান ব‌লেন, তার মৃত্যু কীভা‌বে হ‌য়ে‌ছে আমরা এখনই সেটা বল‌তে পার‌ছি না। মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মর্গে পাঠা‌নো হ‌চ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ বলা যা‌বে। এছাড়া আমরা তদন্ত কর‌ছি। প‌রে বিস্তারিত বল‌তে পার‌বো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বগুড়ায় টাউন ক্লা‌বের ভাঙা ভবন থে‌কে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬