শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শুভ (২৮) মারা গেছেন। আহত হওয়ার ১৩ দিন পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বাদ মাগরিব দড়িমুকন্দ গনকবর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। শুভ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মোস্তাফিজুর রহমানের বড় ছেলে ও হক ফার্মেসীর সত্ত্বাধিকারী। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে ফিরছিলেন শুভ ও তার সঙ্গী। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এই ঘটনায় শুভ ও রণবীরবালা এলাকার আরজু (২৮) সহ ৪ জন আহত হন। তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























