০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শেরপুর নিউজ ডেস্ক:

সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

মো. আমিনুল ইসলাম বলেন, এ ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে আমাদের জুলাই বিপ্লবে যে সকল আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে আমি কর্তব্য পালন করতে পারি। এ ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারটা হয়।

তিনি আরও বলেন, সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমার বন্ধু। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম। আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

Update Time : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬