০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে-এমপি সিরাজ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে দিতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকারি কর্মকর্তারা যদি জনগণের অর্থ তছরুপ করেন, সেক্ষেত্রেও কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বগুড়ার শেরপুরে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার নারী-পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে একটি অ্যাপ উদ্বোধন করা হবে, যার মাধ্যমে এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সুখে-দুঃখে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনসেবাকে আরও সহজ ও স্বচ্ছ করা হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে যারা তাঁকে ভোট দিয়েছেন, তিনি তাঁদের প্রতিনিধি; যারা ভোট দেননি, তাঁদেরও তিনি সমানভাবে প্রতিনিধিত্ব করেন। “আমি সবার। আমি এখন ‘আমি’ নই, আমি এখন ‘আমরা’,”—বলেন তিনি। পরাজিত প্রার্থীরাও লক্ষাধিক ভোট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেরপুর ও ধুনট উপজেলার জনগণের মাঝে তাঁদেরও প্রতিনিধিত্ব রয়েছে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুএবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে-এমপি সিরাজ

Update Time : ০৮:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬