শেরপুর নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আবদুল মালেক বলেন, রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত-পা ও মুখে কসটেপ (টেপ) বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।
আবদুল মালেকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, আরিফ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গাঁজাসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরিফ নামের এক যুবক মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Users Today : 54
Users Yesterday : 133
Users Last 7 days : 876
Users Last 30 days : 4929
Users This Month : 316
Users This Year : 13803
Total Users : 535123
Views Today : 103
Views Yesterday : 191
Views Last 7 days : 1410
Views Last 30 days : 7529
Views This Month : 494
Views This Year : 22377
Total views : 812492
Who's Online : 5