০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শেরপুরে বিজয় মিছিলের বদলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুর নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১২টি আসনে বিজয় অর্জন করায় দলীয়ভাবে আনন্দ প্রকাশের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। বিজয় মিছিল নিষিদ্ধ থাকায় দলীয় ইশতেহারের আলোকে বিজয়ের প্রতীক হিসেবে ২১২টি গাছের চারা রোপণ করা হয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন শেরপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার।

উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশবান্ধব এই কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম সবুজ, শামস আরাফাত শিশির, হিমেল, যুবনেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, আব্দুল বারিক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সহ-সভাপতি নাজমুল আলম আকাশ, বিএনপি নেতা শহিদুল ইসলাম পাশাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর ইসলামিয়া কলেজ, আমইন দাখিল মাদরাসা, তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুসুম্বী ইউনিয়ন পরিষদ চত্বর সহ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১২টি চারা রোপণ করা হয়।

এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপস্থিত থেকে কর্মসূচিকে স্বাগত জানান। কর্মসূচি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিজয় মিছিলের বদলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৭:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬