০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন–এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, শপথ অনুষ্ঠান শেষে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুদেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন বিক্রম মিশ্রি। তিনি পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের গভীর সভ্যতাগত ও ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

Update Time : ০৬:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬