০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

শেরপুর নিউজ ডেস্ক:

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

গুলির ঘটনার পর স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই। রাতে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে—তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা যান। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়। এ কারণে হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কেন এই ঘটনা, সেটি আমরা এখনো জানতে পারিনি। কোনো রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেছে কি না আমরা তা এখনো জানতে পারিনি।’ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

Update Time : ০৭:৪২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬