০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : জিএম সিরাজএমপি

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়া ৫-আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

কারণ, এই মাদকের একটি বিরূপ প্রভাব রয়েছে। এ থেকেই আবার দুর্নীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়, সেদিকে বিশেষ যত্নবান হয়ে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তাই আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই। জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে। শুক্রবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সিনিয়ন সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু ও এড. রেজানুর ইসলাম খান রেজা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই : জিএম সিরাজএমপি

Update Time : ০৭:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬