০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় আলিফ হোসেন নামে এক যুবককে ১১ বার ছুরিকাঘাত নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনের বেলায় একটি ওয়ার্কশপে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আলিফ (১৮) শহরের কাটনারপাড়ার দক্ষিণপাড়ার রিপন হোসেনের ছেলে।

নিহতের বাবা রিপন হোসেন জানান, শহরের নিশিন্দারায় মহাসড়কের ট্রাংকের সঁকোর পাশে তার একটি ওয়ার্কশপ আছে। ওই ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং ও গাড়ি ধোয়ার কাজও করা হয়। কয়েকদিন আগে থেকে তার ছেলে আলিফ ওয়ার্কশপে এসে তার সাথে কাজ করে আসছিল। আগের রাতে ওয়ার্কশপেই ছিল আলিফ। এরপর শুক্রবার তিনি কিছু খাবার কিনে বেলা ১১ টার দিকে ওয়ার্কশপে যান। সেখানে গিয়ে দেখেন তার ছেলের রক্তাক্ত দেহ পড়ে আছে।

চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তার ছেলে আলিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আলিফকে হত্যা করা হতে পারে। তার গলায় ১০টি ও পাঁজরে ১টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায় এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

Update Time : ০৭:১৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬