০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ

শেরপুর নিউজ ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ তুলে ধরেছে বিএনপি। বুধবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, বহু বছর পর দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন আদায়ে তাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নেতা-কর্মী জীবন দিয়েছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে তারা আশা করেছিলেন, সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকতে পারে, কিন্তু তা অর্জনে অনৈতিক বা বেআইনি পথ গ্রহণ করা কাম্য নয়। সারা দিন ধরে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রায় ১২৭টি অভিযোগ সামনে এসেছে বলে দাবি করেন তিনি। আরও কিছু অভিযোগ রয়েছে, যেগুলো এখনো যাচাই করা সম্ভব হয়নি বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে এক জামায়াত নেতার কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট দল থেকে এটি ব্যবসার টাকা বলা হলেও, ওই ব্যক্তি ব্যবসায়ী নন এবং তার আয়কর রিটার্ন অনুযায়ী বার্ষিক আয় চার লাখ টাকার কিছু বেশি—এমন দাবি করেন নজরুল ইসলাম খান। নৈতিকতার কথা বলা একটি দলের নেতার এমন আচরণ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা বহন করা ইস্যু নয়—এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘মিসকোট’ করা হয়েছে। বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এবং গণমাধ্যমে ইসি সচিব এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ

Update Time : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬