০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

রায়পুরায় ব্যাবসায়ীকে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় রিফাত, নয়নদের সাথে নিহত রফিকুল ইসলাম সরকারের মতবিরোধ হয়। এ মতবিরোধকে কেন্দ্র করে রিফাত ও নয়ন গং রফিককে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রোববার রাত সাড়ে নয়টায় স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন নিহত রফিকুল ইসলাম সরকার। পথে দুর্বৃত্তরা রফিককে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ রফিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি প্রবীর চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় ব্যাবসায়ীকে গুলি করে হত্যা

Update Time : ০৬:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬