০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না: পীর রেজাউল করীম

শেরপুর নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ- তারা সামনেও একই কাজ করবে। বাংলাদেশে এখন একটি বাক্সই আছে ইসলামের পক্ষে; এই বাক্স হাতপাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রীয় মারকাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক দল ক্ষমতায় গেলে আরেক দল পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। আল্লাহ যদি আমাদের কবুল করেন আর আমাদের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে যারা নিরাপরাধ তারা স্বাধীনভাবে তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে চলতে পারবে। তাদের কেউ মামলা-মোকদ্দমা বা ভয়ভীতি দেখাতে পারবে না।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না: পীর রেজাউল করীম

Update Time : ০৬:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬