শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া -৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, তার আয়-ব্যয়ের সব তথ্য প্রকাশ্য এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা ও চৌবাড়ীয়ায় খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোঃ সিরাজ বলেন, “আমরা নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর ওপর আস্থা রাখি। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেবো।”
তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপির অপপ্রচারের প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে অপপ্রচার চলছে, কিন্তু মানুষ সত্য জানে। বেশিরভাগ মন্তব্যই আমার পক্ষে যায়। সিরাজ ফোটকাবাজি করে না, ধান্দাবাজ নয়।”
প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “আমাকে ডিসকোয়ালিফাইড করে অটো পাস নেওয়ার চেষ্টা করলে সেটা সফল হবে না। আমি প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রায় ১৮টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।”
তিনি আরও বলেন, “আমি হালাল উপার্জনের মানুষ। সরকারকে নিয়মিত সর্বোচ্চ কর দেই বলেই ধনীদের তালিকায় আমার নাম এসেছে। আমার আয়-ব্যয় গোপন নয়, সব প্রকাশ্য।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আলী কলিংস, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সাইদুল ইসলাম সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 186
Views Yesterday : 191
Views Last 7 days : 1493
Views Last 30 days : 7612
Views This Month : 577
Views This Year : 22460
Total views : 812575
Who's Online : 1