০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করতে পারি না: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনী সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? আমি আপনাদের কাছে পরিষ্কার জানতে চাই—পারি? পারি না ভাই। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে বিশ্বাস করি।

তিনি বলেন, ‘এই দেশ যে বিশ্বাস করে না, সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? তারা তো এই দেশটাকেই বিশ্বাস করে না। আমরা সে জন্য পরিষ্কার করে বলতে চাই, আমরা জামায়াতে ইসলামীকে এই জন্য ভোট দেব না, জামায়াতে ইসলামী বিশ্বাসযোগ্য নয়। কারণ তারা আমাদের স্বাধীনতা-সার্ভভৌমত্বের প্রশ্নে রক্ষা করতে পারবে কি? পারবে না।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির ভোটটা আমার দেশের স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা বড় সুযোগ এসেছে।

সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই।’
মির্জা ফখরুল বলেন, “জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন, ‘জামায়াত থেকে সাবধানে থাইকো।

আমি বলতাম কেন—তিনি বলতেন জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম।”
তিনি বলেন, ‘জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করেনি। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতারযুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধিতা করল, আমার স্বাধীনতার বিরোধিতা করল।

বলল, পাকিস্তান ভাঙার কোনো দরকার নাই। পাকিস্তান কি আমরা ভাঙছি স্বাদে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে; তখনই না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লাখ মানুষকে হত্যা করছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সে সময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে সারের সংকট দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করতে পারি না: মির্জা ফখরুল

Update Time : ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬