০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: ডা. শফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক টাকা আছে আমাদের। এই যে চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে টাকা নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৪ গুণ। ওই বাজেট ফিরিয়ে আনার জন্য আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করব, ইনশাল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, ওই চোরদের দেশেও ফিরিয়ে আনা হবে, ইনশাল্লাহ। এনে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের পরীক্ষিত, পরিচিত, প্রমাণিত, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের পক্ষে থাকবে, ইনশাল্লাহ।

জামায়াতের আমির বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার ওপর দাঁড় করানোর নির্বাচন। স্বাধীনতার আগের ২৩ আর পরের ৫৪ এ ৭৭ বছর আমরা দেখেছি। আপনারা কি এ পুরোনো রাজনীতি বাংলাদেশে আবার চান? আমাদের তরুণ-তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। তারা সবাই এ বাংলাদেশের পরিবর্তন চায়।

তিনি বলেন, এ দেশটা আমাদের প্রিয়। আল্লাহ এমন একটি সবুজ শ্যামল দেশে আমাদের জন্ম দিয়েছেন, যেখানে মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, মাটির নিচে সম্পদ, পানির নিচে সম্পদ, এত সম্পদ থাকা সত্ত্বেও দুই দুইবার স্বাধীনতা ৪৭ আর ৭১। কিন্তু দীর্ঘ পট পরিক্রমায়, দীর্ঘ সাতাত্তর বছরেও বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারলো না। বরং দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসেবে আমাদের একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল।

জামায়াত আমির আক্ষেপ করে বলেন, আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। অনেক জায়গায় এ দেশের পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক তার স্বাধীন দেশের পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এজন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব। যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কিসমত কপাল খামচে খায়। এরাই বাংলাদেশকে ৫৪ বছরে এগোতে দেয় নাই।

মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ জেলার ১১টি সংসদীয় আসন ও নেত্রকোনা জেলার প্রার্থীরা বক্তব্য রাখেন। পরে জামায়াতে ইসলামীর আমির উপস্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: ডা. শফিকুর রহমান

Update Time : ০৬:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬