শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনট থানা পুলিশের ১৪৪ ধারা অমান্য করে বিবাদমান জায়গায় পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে জায়গার মালিক আব্দুস সামাদ দাবি করেছেন মোস্তফা কামাল অবৈধ ভাবে জায়গার দাবি করে হয়রানী করার জন্য আদালতে মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়েরবাড়ি গ্রামে হোসেন আলীর ছেলে মোস্তফা কামালের সঙ্গে একই গ্রামের শমসের আলীর ছেলে আব্দুস সামাদ ও তার লোকজনের ১০ শতক বাড়ির জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিবাদমান ওই জায়গায় আব্দুস সামাদ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
গত ২৫ জানুয়ারি আব্দুস সামাদ ওই জায়গায় অবস্থিত বাড়ির সংস্কার কাজ শুরু করেন। এ অবস্থায় ওই জায়গা নিজের দাবি করে ২৮ জানুয়ারি মোস্তফা কামাল বাদি হয়ে আব্দুস সামাদসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। আদালতের আদেশে থানা পুলিশ সেখানকার আইনশৃঙ্খলা রক্ষায় ২৯ জানুয়ারি উভয়পক্ষকে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারি করে। নোটিশে উল্লেখ করা হয়, যে পক্ষ যে অবস্থানে আছেন সেই পক্ষ সেই অবস্থানে থাকবেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























