০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় চার দিনের সফরে এসে মান্নার গণসংযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চার দিনের নির্বাচনি সফরে সোমবার বিকালে শিবগঞ্জে এসেছেন। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাস্থান বন্দরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের অভূতপূর্ব সাড়া পেয়েছেন।

নাগরিক ঐক্যের বগুড়া জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর জানান, নেতা মাহমুদুর রহমান মান্না সোমবার বিকাল সোয়া ৪টার দিকে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বন্দরে আসেন। এরপর সন্ধ্যা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যা ৭টার দিকে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জে ট্রাকে এলইডি প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। তিনি ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দেউলী ইউনিয়নে গণসংযোগ করবেন। এছাড়া ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আটমূল ইউনিয়নে গণসংযোগ করবেন।

গণসংযোগকালে মান্না বলেন, এবারের নির্বাচন এমন হবে যেখানে মিথ্যাচার, দলবাজি, অর্থের জোর নেই; এমন নির্বাচন চাই যেখানে এমন একজন মানুষ নির্বাচন করব যিনি দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করবেন না।

তিনি বলেন, নির্বাচনের মধ্যে কোনো শত্রুতা নেই। নির্বাচনের মাধ্যমে এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে বাস করে শুধু সুখ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, অন্য নির্বাচন সরকার গঠনের জন্য হয়। এবারের নির্বাচনের বৈশিষ্ট্য আলাদা। এবারের নির্বাচনে এক নদী রক্ত পেরিয়ে শপথ নিয়েছি বাংলাদেশকে বদলে দেব।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, এক নদী রক্তের বিনিময়ে নির্বাচনের দরজার কাছে এসেছি। তাই এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো শত্রুতা নেই; বৈরিতা নেই। তাই আমাদের সেভাবে একে অপরের প্রতি কথা বলতে হবে।

তিনি দলমত নির্বিশেষে জনগণের কাছে ভোট চেয়ে বলেন, সবাই আমাকে সাথ দিবেন। আগামী ১২ ফেব্রুয়ারি এমন একটা নির্বাচন উপহার দিতে চাই যেখানে কোনো হানাহানি নেই; মারামারি নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চার দিনের সফরে এসে মান্নার গণসংযোগ

Update Time : ০৬:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬