০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, ‘বাজে কথা বলছেন। আমি ডিটেইল জানি না—সত্য নাকি মিথ্যা। তবে তিনি যদি এ কথা বলে থাকেন, তবে অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না। জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ’

জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালের যুদ্ধে বাধা দিয়েছিল। দলটি মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করে নাই, উল্টো পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল—তাদের কাছে কি দেশটাকে নিরাপদ মনে করতে পারি?একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। এক কোটির ওপরে মানুষ ভারতে চলে গিয়েছিল। সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছিল একটি রাজনৈতিক দল, সেটি হলো জামায়াতে ইসলামী। এটা বলতে কি আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না।’

একই প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, জামায়াতে ইসলামীর ব্যাপারটাই এ রকম। ওরা তো নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মেয়েরা ঘরে থাকবে, কাজ করবে কী? যেসব নারী গার্মেন্টসে কাজ করেন, তাঁদের বলে দিয়েছেন ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারেন না। কাজ না করলে, তাঁরা খাবে কী? জামায়াতে ইসলামী এ দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পেছন দিকে নিয়ে যেতে চায়।’

মির্জা ফখরুল নিজ নির্বাচনী আসনের ঝলঝলিপুকুর, শিমুলতলী, ব্যারিস্টার বাজার ও আখানগর ইউনিয়নের শুকানীপাড়া, দলুয়াপাড়া, কালিতলা বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগের পাশাপাশি নির্বাচনী সভায় অংশ নেন। গণসংযোগে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুলতানুল ফেরদৌস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক ও রুহিয়া থানা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

Update Time : ০৬:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬