০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শেরপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তার দু’টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের গোলজার খান ওই গ্রামের স্বপন নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে বাড়ির সামনে সরকারি রাস্তার দু’টি বড় ইউক্যালিপটাস গাছ কাটেন।

রাস্তার গাছ কাটার বিষয়টি এলাকাবাসী দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে দেন। এসময় গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে কাটাগাছ ফেলে রেখে তারা পালিয়ে গেলে গাছগুলো ইউনিয়ন পরিষদের জিম্মায় নেয়া হয়।

এ ব্যাপারে গুলজার খান বলেন, আমার বাড়ির সামনে আমি নিজেই গাছগুলো লাগিয়েছি। এখন বাড়ির বারান্দার কাজের জন্য গাছগুলো কেটেছি কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে লোক এসে গাছগুলো তাদের জিম্মায় নিয়েছে। গাছগুলো তার সীমানার মধ্যেই আছে বলে তিনি দাবি করেন।

সুঘাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান বলেন, এলাকাবাসী রাস্তার গাছ কাটতে দেখে আমাকে খবর দিলে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো জব্দ করে রেখেছি। আসলে গাছগুলো তার নিজস্ব জমিতে না সরকারি জমিতে তা নির্ধারনের পর ইউএনওর পরামর্শে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

শেরপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

Update Time : ০৭:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬