০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে কঠোর সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক:

বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হলে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ১১ দলীয় জোট প্রস্তুত রয়েছে। সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করেন।

এ সময় আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের মাঠপর্যায় থেকে শুরু করে সব দিকে খুব স্পষ্টভাবে এবং দলগুলোর মধ্যে কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি একটা বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, এমন একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যেটা আগে থেকেই বোঝা যাবে যে, অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে। এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে।

রোববার বিকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এর পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে দেখেছি যে, অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। একটি জায়গায় জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। যখন এ ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আমরা এ বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ধৈর্য সহকারে অবজারভ (পর্যবেক্ষণ) করছি। কিন্তু এই ধৈর্যেরও একটি সীমা আছে।

নির্বাচনে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথাও আমরা বলেছি। এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গাটা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত, একটা আদর্শ অবস্থায়, তেমনটা নেই।

গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির মুখপাত্র বলেন, তাতে কিছু আসে যায় না। আপনারা জানেন যে, গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর ছিলেন তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এ গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ সকল রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছে এবং সরকারসহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি যে, ‘হ্যাঁ’ ভোটই অনেক দূর এগিয়ে আছে। এই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যেই স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ, এর মধ্য দিয়ে একটা বিপুল ম্যান্ডেট, যেই ম্যান্ডেট গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ছিল এবং এ সংস্কারের যে প্রক্রিয়া সেটা আরও পাকাপোক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।

এনপিপি, জামায়াত এবং সরকার একই অবস্থায় আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ‘না ভোটের’ পক্ষে কথা বলছেন, এমন মন্তব্য প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দিল্লির কোনো পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আর আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না। আমরা দেখেছি তারা এর আগে দিল্লিতে গিয়ে মিটিং করে এসে বলত যে, কী কথা হয়েছে সেটা বলা যাবে না। যারা দিল্লির সঙ্গে আঁতাত করে, স্পষ্ট আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক অথবা ধর্তব্য বলে মনে করি না।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে কঠোর সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

Update Time : ০৭:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬