০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ৫১টি শক্তিপীঠের অন্যতম শ্রী শ্রী মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন ভক্তরা। প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়। পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সূর্যোদয়ের পর থেকেই মন্দিরের শাঁখারি পুকুরে পুণ্যস্নান ও বিশেষ পূজায় অংশ নেন হাজারো ভক্ত। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঢল নামে। মন্দির চত্বরে বসা মেলায় দই-মিষ্টি, চিড়া-মুড়কি ও পূজার সামগ্রীর দোকানগুলোতে ছিল জমজমাট বেচাকেনা। মিষ্টি ব্যবসায়ী রমেশ সাহা জানান, একদিনের এই মেলায় প্রায় ১০০ মণ দই এবং ১৫০ থেকে ২০০ মণ মিষ্টি বিক্রি হয়। তবে শাঁখা বিক্রেতা সুমতি রাণী হালদার ও মন্দির কমিটির তত্ত্বাবধায়ক অপূর্ব চক্রবর্তী জানান, বিগত বছরের তুলনায় এবার ভক্তসমাগম ও কেনাকাটা কিছুটা কম হয়েছে। নাটোরের সিংড়া থেকে আসা সুকুমার রায় ও স্থানীয় ভক্ত অসীম সরকার জানান, পূর্বপুরুষের আমল থেকে তারা এই উৎসবে আসছেন। মনোবাসনা পূরণ ও পুণ্যলাভের আশায় তারা সপরিবারে এখানে সমবেত হন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মাঘী পূর্ণিমা উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত

Update Time : ০৬:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬