০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ছামিউল হকের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে, ২৭ জানুয়ারি বিকেলে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম ছামিউল হক। সে ওই এলাকার বাসিন্দা সবেল প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরটি আত্মগোপনে রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বখাটে ছামিউল হক বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্না শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ছামিউল হক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬