০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

আবাসিক বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পিয়ন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেহেরচণ্ডির একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেরচন্ডী একটি আবাসিক বাসায় সে তার মায়ের সঙ্গে থাকত।

মৃত্যুর বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ওই শিক্ষার্থীকে সন্ধ্যা ৬টা ৫০ এর সময় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। তবে বিষণ্নতা থেকে এমনটা হতে পারে। এখন ময়নাতদন্ত শেষে আগামীকাল সকালে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৭:২০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬