শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ বুঝতে পেরেছেন তাই সারা বাংলায় মারদাঙা জোয়ার উঠেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। সারা বাংলায় আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাইযোদ্ধা যারা সেই যুবসমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা যে আকাঙ্ক্ষা কাদের দ্বারা বাস্তবায়ন হবে।
শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নোয়াখালী জিলা স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরে জামায়াত বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব; কিন্তু যারা ভালোবাসতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন- ক্ষমতায় যাওয়ার আগেই যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় যাওয়ার পরে এ দেশের জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বে।
পরে আমির নোয়াখালীর ৬টি আসনের চারজন দাঁড়িপাল্লা ও দুইজন শাপলা কলির প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে তাদের জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে বলেন।


Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 185
Views Yesterday : 191
Views Last 7 days : 1492
Views Last 30 days : 7611
Views This Month : 576
Views This Year : 22459
Total views : 812574
Who's Online : 1