০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই এসএসসি পরীক্ষার্থী সহপাঠী নিহত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা এলাকায় নামুইট-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে তামিম নেহাল ওরফে স্বাধীন (১৭) ও নাটোরের বাগতিপাড়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে সিজানুর রহমান লেমন (১৭)। তারা দুজন নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্বাধীন নন্দীগ্রামের সিঁধইল গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার তাদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতির কাজ শেষে দুই বন্ধু বুধবার দুপুরে সিমলা বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে তারা নামুইট-কালীগঞ্জ সড়কের দলগাছা এলাকায় পৌঁছেন। এ সময় কালীগঞ্জ ছেড়ে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

Update Time : ০৬:৩৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬