০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই এবং তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার (৪৩) ফের গ্রেপ্তার হয়েছেন। র‍্যাব-১২ বগুড়ার একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা ও মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে মুক্ত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া এর আগে আরও একটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়া সদর থানাধীন চকসুত্রাপুর চামড়ার গুদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর সোহাগ সরকারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকার গ্রেপ্তার

Update Time : ০৭:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬