০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে সকল অপকর্মের পথ বন্ধ করা হবে: আলহাজ্ব দবিবুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এরই অংশ হিসেবে শেরপুর পৌরসভা শাখার উদ্যোগে একটি ইউনিট অফিসের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের দারকিপাড়া চারমাথা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন কায়েমের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। যে সমাজে হারাম উপার্জনের সব পথ স্থায়ীভাবে বন্ধ থাকবে এবং হালাল উপার্জনের পথ উন্মুক্ত হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে সকল প্রকার অপকর্ম, দুর্নীতি ও অনিয়মের পথ বন্ধ করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শেরপুর পৌর শাখার বাগানবাড়ি ইউনিটের সভাপতি রফিক উদ্দিন ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হেদায়েতুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভা জামায়াতের নায়েবে আমির মেজবাউল আলম, পৌর জামায়াতের আমির আব্দুল খালেক সরকার এবং প্রিন্সিপাল বদিউজ্জামান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রোকন, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ ডেস্ক:

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে সকল অপকর্মের পথ বন্ধ করা হবে: আলহাজ্ব দবিবুর রহমান

Update Time : ০৭:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬