০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মান্নার নির্বাচনি প্রচারণা শুরু

শেরপুর নিউজ ডেস্ক:

কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব বাধা পেরিয়ে, লড়াই করে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি আরও বলেন, শেষ দিন পর্যন্ত আসন সমঝোতার সমীকরণ বদলানোর সম্ভাবনা রয়েছে।

রোববার বিকালে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ারের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রচারণা শুরুর আগে এ মন্তব্য করেন মান্না।

জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর জানান, সভাপতি মাহমুদুর রহমান মান্না চার দিনের কর্মসূচিতে বগুড়ায় এসেছেন।

রোববার বিকালে হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ারের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। তিনি শিবগঞ্জ পৌরসভার তেঘরি, চকভোলা খাঁ, রাঙ্গামাটি, অর্জুনপুর, বাগমারা এলাকায় প্রচার শেষে উথলি বাজারে পথসভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর, রাজিয়া সুলতানা ইভা, মশিউর রহমান পিয়াল, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক সরকার, যুব ঐক্যের আহ্বায়ক অমিত হাসান প্রমুখ।

মান্না ২৬ জানুয়ারি নির্বাচনি এলাকার বিহার, বুড়িগঞ্জ, মাঝিহট্ট, পিরব, আটমূল ও কিচকে গণসংযোগ করবেন। ২৭ জানুয়ারি উপজেলার রায়নগর, মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর ও শিবগঞ্জ পৌরসভায় গণসংযোগের অংশ নিবেন। এছাড়া ২৮ জানুয়ারি বিকাল ৩টায় শিবগঞ্জের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথমে সমঝোতার মাধ্যমে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন দেয়। পরবর্তীতে কোনো ঘোষণা ছাড়াই দলীয় মনোনয়ন দেওয়া হয় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে। এরপরও কেটলি প্রতীক নিয়ে একাই লড়াই করছেন মাহমুদুর রহমান মান্না।

নাগরিক ঐক্যের নেতাকর্মীরা জানান, গত ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। সেই নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে দলটি পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, যার একটি ছিল বগুড়া-২ (শিবগঞ্জ)।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মান্নার নির্বাচনি প্রচারণা শুরু

Update Time : ০৭:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬