০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফল প্রকাশ করা হয়।

এবারের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ২৩ দশমিক ১৫ শতাংশ ও দ্বিতীয় শিফটে পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তিনি নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী।

তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়েছেন। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের শূন্য দশমিক ২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১ দশমিক ১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০ দশমিক ১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

Update Time : ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬