০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

সিলেটে হত্যা মামলার পলাতক আসামি মুন্না গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

র‌্যাব ৯ ও র‌্যাব ১৪-এর যৌথ অভিযানে সিলেটের বিয়ানীবাজারে ইমন আহমদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সাজিদুল ইসলাম মুন্না। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেলুটিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, শুক্রবার ঘাটাইল থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমন বিয়ানীবাজার থানাধীন খশির নামনগর এলাকার বাসিন্দা। ২০২৫ সালের ৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তদন্তের একপর্যায়ে আটক এক ব্যক্তির স্বীকারোক্তিতে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ইমনকে শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তার ১৫ প্রো-ম্যাক্স ফোনটি নিয়ে যাওয়া হয়।

পরে ১০ ডিসেম্বর শালেশ্বর এলাকার একটি পুকুর থেকে ইমনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। এর আগে একই ঘটনায় আশরাফুল নামে একজনকে আটক করে পুলিশ।

পুলিশের ধারণা, একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে হত্যা মামলার পলাতক আসামি মুন্না গ্রেফতার

Update Time : ০৭:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬