০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

শেরপুর নিউজ ডেস্ক:
দীর্ঘ ১ মাস ২০ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানি শুরু করেছে বন্দর আমদানিকারকরা।

বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) দুপুরে ভারতের ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর সর্বশেষ চাল আমদানি হয়েছিল হিলি বন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরের স্থানীয় চালের বাজারের বৃহস্পতিবারের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০-৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

অন্যদিকে বৃহস্পতিবার আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, বৃহস্পতিবার প্রথম ভারত থেকে দুটি ট্রাকে আমাদের সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব আমদানিকৃত চাল বন্দরেই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকা দরে। চাল আমদানি আরও বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগোনিরোধের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গত ১৮ জানুয়ারি অনুমতি দেয়ার পর বৃহস্পতিবার থেকে আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আমদানিকৃত এসব চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়করণের অনুমতি দেয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।

হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন, বৃহস্পতিবার ভারত থেকে দুটি ট্রাকে ৭৭টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালগুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। পরে আরও একটি ট্রাকে ৩৭ মে. টন চাল আমদানি করা হয়েছে। দ্রুত বাজারজাতকরণে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

Update Time : ০৮:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬