০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানবেন যেভাবে

শেরপুর নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) গত ৯ জানুয়ারি ১৪০৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

১৪৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুমিল্লায় শিবির নেতা ‘নিখোঁজের’ একদিন পর উদ্ধার: নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানবেন যেভাবে

Update Time : ০৭:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬