০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

শেরপুর নিউজ ডেস্ক:

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন।

পরবর্তীকালে ২০০১ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এক সময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তবে তখন আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরত্বে ছিলেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

Update Time : ০৭:২৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬