০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মুন্সীগঞ্জে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। সোমবার (১৯ জানুয়ারি) সকালে দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৪–৫ মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় ভাড়া বাসা নেন। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আমেনা বেগম দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি বরিশালের বাসিন্দা কাঠমিস্ত্রি মিজানের স্ত্রী। খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুন্সীগঞ্জে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৫৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬