০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদপুরে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি

শেরপুর নিউজ ডেস্ক:

ফরিদপুর শহরতলীর ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সংঘটিত এই ঘটনায় দেশীয় অস্ত্রধারী একটি ডাকাতদল পাম্পের কর্মচারীদের জিম্মি করে মারধর করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার (১৯ জানুয়ারি) ভোররাত ৪টা থেকে ৫টার মধ্যে জেলা শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ, সিসিটিভি ফুটেজ এবং পাম্পে কর্মরত কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখ বাঁধা অবস্থায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পাম্পে প্রবেশ করে। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল।

এ সময় পাম্পে কর্মরত অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জোরপূর্বক ধরে হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায় ডাকাতরা। একপর্যায়ে তাদের মারধর করে ভীতসন্ত্রস্ত করা হয়। পরে ডাকাতরা পাম্পের গ্রিলের তালা ভেঙে ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে আনুমানিক দেড় লাখ টাকা লুট করে নেয়। পুরো ঘটনাটি দ্রুত ও পরিকল্পিতভাবে সংঘটিত হয়।

ইউনাইটেড ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার সোহেল আহমেদ জানান, ডাকাতরা তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। পাশাপাশি অয়েলম্যান সিদ্দিক মিয়ার কাছ থেকেও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, ডাকাতদের সবার মুখ বাঁধা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং আশপাশের এলাকা পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ শুরু করেছে। এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

ফরিদপুরে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি

Update Time : ০৬:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬