১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক – জিএম সিরাজ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কণ্ঠ, গণতন্ত্রের মানসকন্যা। একজন মানুষের জীবন কতটা আপসহীন সংগ্রামী হতে পারে, বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ উদাহরণ।

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের সম্মান রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। আপসহীন সংগ্রামী নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারলেই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ধুনট শহরের বাসট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়ার ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, রেজানুর ইসলাম খান রেজা, মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, জাকির হোসেন জুয়েল, ময়নুল হাসান মকুল, হায়দার আলী হিন্দোল, আব্দুল কাইয়ুম টগর, শাহজাহান আলী, নিয়ামুল আলম তালুকদার, আবুল কালাম, বেলাল হোসেন বাবু, আতাউর রহমান পলাশ, আপাল সেখ, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, মোহাম্মাদ আলী জন, আল-আমিন, জাহাঙ্গীর আলম লিটন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সজিব মন্ডল, মাহমুদুল হাসান সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, শ্রমিকদল নেতা খোরশেদ মন্ডল, মিরাজ, ছাত্রদল নেতা আলম হাসান, সম্রাট, মিশুক প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক – জিএম সিরাজ

Update Time : ০৭:৩৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬