১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চলতি মাসে দেশে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

শেরপুর নিউজ ডেস্ক:

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে।

আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না।

শীতের ভরা মৌসুম হলেও দেশের অধিকাংশ এলাকায় শীতের দেখা মিলছে না। শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না আবহাওয়া অধিদপ্তর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

চলতি মাসে দেশে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

Update Time : ০৭:৩০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬