১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পুনর্মিলনীতে এসে বাকৃবি’র সাবেক শিক্ষার্থীর হৃদরোগে মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

আবু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু হিসেবে আবু সাদাত সায়েম ছিলেন অত্যন্ত ভদ্র, আন্তরিক ও সবার প্রিয়। আমরা তার রুহের মাগফিরাত ও একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

পুনর্মিলনীতে এসে বাকৃবি’র সাবেক শিক্ষার্থীর হৃদরোগে মৃত্যু

Update Time : ০৬:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬