শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল হক খন্দকারের মাতা মোছাঃ লুৎফন নেছার দাফন শনিবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। তিনি ঢাকা সিএম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া দু’টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি ৩ ছেলে ৫ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শনিবার বাদ জোহর শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে তার ছেলে অধ্যক্ষ নাজমুল হক খন্দকার জানান। তিনি শেরপুর শহরের বারোদুয়ারি পাড়ার মরহুম মোজাম্মেল হক খন্দকারের সহধর্মিণী ও ধুনট উপজেলার শাকদহ গ্ৰামের মরহুম হাতেম আলী তালুকদারের বড় মেয়ে।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























