০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন সরকারি ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক নন্দীগ্রাম থানা পরিদর্শনের মাধ্যমে তার কর্মসূচি শুরু করেন। এরপর তিনি বুড়ইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুরে কহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি উপজেলার অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন। পাশাপাশি অসহায় মানুষের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিস ও ভূমি অফিসের রেকর্ড রুমের চলমান সংস্কার কাজ পরিদর্শনসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

Update Time : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬