০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঢাকায় ৬টিসহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই সমঝোতার আওতায় জোটভুক্ত দলগুলো ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। তবে আপাতত ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির জন্য ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এনসিপিকে যেসব ২৭টি আসনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ এবং মুন্সীগঞ্জ-২।

এ ছাড়া রাজধানী ঢাকা মহানগরের একাধিক আসনেও এনসিপি প্রার্থী দেবে। এসব আসনের মধ্যে রয়েছে— ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০।

তালিকায় আরও রয়েছে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪।

১১ দলীয় জোট সূত্র জানায়, বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং পরবর্তীতে এনসিপির জন্য ঘোষিত আসনের সংখ্যা বাড়তে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৬টিসহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি

Update Time : ০৬:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬