০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় হোটেল সান এন্ড সিতে লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সদর উপজেলার সাতমাথায় অবস্থিত হোটেল সান এন্ড সিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে পরিচালিত অভিযানে হোটেলটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। অভিযানের সময় দেখা যায়, খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, প্রস্তুত খাদ্যে ইঁদুরের বিচরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল সান এন্ড সিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে আইন অনুযায়ী নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু জব্দ করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও জনকল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হোটেল সান এন্ড সিতে লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬