০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুর-সোনামুখী সড়কে আবারও ফিরল সিএনজি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর ও সিরাজগঞ্জের সোনামুখী আঞ্চলিক সড়কে দীর্ঘ ১০ মাস ধরে চলা পরিবহন মালিক-শ্রমিক বিরোধের সমঝোতা হয়েছে। যৌথ সভায় দুপক্ষের সম্মতিতে শেরপুর-সোনামুখী সড়কে আবারও চলাচল করবে সিএনজি। দীর্ঘ ধর্মঘট ও দ্বন্দের অবসানে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সোমবার শেরপুর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ডে সিএনজি মালিক সমিতির কার্যালয়ে যৌথ সভা করা হয়। দুই উপজেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সমঝোতার মাধ্যমে আজ মঙ্গলবার থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া নেয় সংশ্লিষ্টরা। কয়েকঘন্টা চলা বৈঠকে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ।

সমঝোতা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার সভাপতি আরিফুর রহমান, একই সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিরাজগঞ্জের সোনামুখী সিএনজি মালিক সমিতির সভাপতি সবুজ রহমান এবং হামিদুল ইসলাম। বৈঠকে দুই উপজেলার পরিবহন নেতারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শেরপুর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী পর্যন্ত আঞ্চলিক সড়ক প্রায় ২০ কিলোমিটার। এই সড়কে প্রতিদিন অন্তত ৮০টি সিএনজি অটোরিকশা চলাচল করে। ১০ মাস আগে যাত্রী ওঠানামা ও গাড়ি চলাচল নিয়ে দুই উপজেলার মালিক শ্রমিকদের মধ্যে বিরোধ হয়। এতে বন্ধ হয়ে যায় সিএনজি চলাচল। এ অবস্থায় দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।

শ্রমিক নেতা মতিউর রহমান মতি জানান, যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে দুপক্ষের সম্মতিতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আজ মঙ্গলবার থেকে শেরপুর-সোনামুখী রুটে আগের মতোই নির্বিঘ্নে সিএনজি চলাচল করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর-সোনামুখী সড়কে আবারও ফিরল সিএনজি

Update Time : ০৭:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬