০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে-গোলাম মো: সিরাজ

শেরপুর নিউজ ডেস্ক:

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, ইতিহাস বিকৃতি রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা আড়াইটায় শেরপুর শহরের পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের হলরুমে আমরা মুক্তিযোদ্ধা সন্তান, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শাহাবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু রাষ্ট্রের একক দায়িত্ব নয়; মুক্তিযোদ্ধা পরিবার ও তাঁদের সন্তানদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এ কাজে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সাবেক সভাপতি শাজাহান আলী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার কলিন্স, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির উপদেষ্টা শিশির মোস্তাফিজ, সহ-সভাপতি সাজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে-গোলাম মো: সিরাজ

Update Time : ০৮:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬