০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দেশে আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

শেরপুর নিউজ ডেস্ক:

দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল, তার ওপর নির্ভর করে।’

নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

Update Time : ০৭:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬