০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আর আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি।

তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন সামানে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। আমাদের মতপার্থক্যগুলো নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস-যেটা আমরা ইনশাআল্লাহ ১২ তারিখ থেকে শুরু করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, এখানে এনটিভির জহিরুল হক সাহেব, অনেক আগে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সম্ভবত উনাকে আমি বলেছিলাম অথবা মতি (মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী) ভাই এখানে উপস্থিত আছেন। সম্ভবত উনার সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে।

তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থা থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, ২০২৫ সালে ৩১ ডিসেম্বর একটি জানাজা এবং আরেক পাশে ২০২৪ সালে ৫ আগস্টের একটি ঘটনা। আমার মনে হয়, এটি আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী, সদস্য ও সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ। বাছবিচার করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ এই যে, ৫ আগস্টে ফিরে যাওয়ার কোনও কারণ নেই আমাদের।

অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ: তারেক রহমান

Update Time : ০৪:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬