১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে ষাটোর্ধ্ব বিধবা মহিলাকে গলা কেটে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে দুলালী বেগম নামের ষাটোর্ধ্ব এক বিধবা মহিলাকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে এই ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত দুলালী বেগম ওই এলাকার মৃত জিনসার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, দুলালী বেগম দীর্ঘ ১০–১১ বছর ধরে একাই বাস করছিলেন। তার একমাত্র ছেলে ঢাকায় পোশাক কারখানায় কর্মরত। আরও ১২ বছর আগে মেয়ে মাহি বেগমের বিয়ে হয়ে গেছে। ঘটনার দিন জুম্মার নামাজের আগে দুলালীকে বাড়ির কাজ করতে দেখেছিলেন প্রতিবেশিরা। কিন্তু নামাজ শেষে এলাকার মুসুল্লিরা তার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী বলেন, নিহতের স্বামীর দুই সংসার আলাদা বাড়িতে বসবাস করত, কিন্তু কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, দিনে দুপুরে এমন হত্যাকাণ্ডের কারণে এলাকায় ভীতি সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হবে এবং হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে ষাটোর্ধ্ব বিধবা মহিলাকে গলা কেটে হত্যা

Update Time : ০৭:৫২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬